শিক্ষাজীবনের শুরুতে অনেকের অনেক বড় বড় স্বপ্ন থাকে।কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিজ্ঞানী হবে ইত্যাদি।কিন্তু নানা কারণে সেই স্বপ্ন পূরণ আর হয় না।অনেকে রেজাল্ট খারাপ করার কারণে কিংবা পারিবারিক-আর্থিক সংকটের কারণে এইট, নাইন বা এসএসসির বেশি আর আগাতে পারে না। আবার চাকরির বাজারও অত্যন্ত কঠিন।ডিগ্রী কিংবা মাস্টার্স পাশ করেও অনেককে বেকার থাকতে দেখা যায়।অনেকে আবার একবারে লাফ দিয়ে গাছে উঠতে চায়, ভাল চাকরি খুঁজতে খুঁজতে বয়স পার করে দেয়।


ডাটা এন্ট্রি এমন একটি কাজ, যা সহজেই যে কেউ করতে পারে।মোটামুটি বাংলা ইংরেজি পড়তে ও টাইপ করতে পারলেই হলো।কাজের প্রতি আগ্রহ ও যত্ন থাকলে এইট পাস করেও ডাটা এন্ট্রির কাজ করা সম্ভব।ভাল দক্ষতা অর্জন করতে পারলে ভাল আয় হয়।যত দক্ষতা, যত কাজ, তত টাকা।আর এই দক্ষতা শিক্ষার উপর অনেকটা নির্ভর করে।শিক্ষাগত যোগ্যতা একটু বেশি থাকলে, কিংবা ইংরেজিতে দক্ষতা একটু বেশি থাকলে কাজ যেমন বেশি পাওয়া যায়, তেমনি রেটও ভাল পাওয়া যায়।
ডাটা এন্ট্রির একটা সুবিধা হলো- এটা পার্টটাইম করা যায়।তাই, অনেক স্টুডেন্ট পার্টটাইম জব করে নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সহযোগিতা করতে পারে।

ডাটা এন্ট্রি চাকরির সাথে আমরা অনেকেই পরিচিত। বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এ সংক্রান্ত বিভিন্ন লেখা আমরা অনেকেই হয়তো পড়েছি। কিন্তু শব্দগুলোর সাথে পরিচয় থাকলেও খুব কম মানুষই জানে, আসলে কাজটি কেমন, কীভাবে করতে হয়, কী কী দক্ষতা থাকা প্রয়োজনীয় এই কাজটির জন্য। একথা ঠিক যে, বিশেষত ছাত্রাবস্থায় আয় করার জন্য ডাটা এন্ট্রি কাজটির বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। অনেকে একে অনেক সহজে আয় করার মাধ্যমও মনে করে থাকেন। কিন্তু আসলেই কি অতটা সহজ? কিংবা অনেক কঠিন?

বাস্তবতা হচ্ছে এর কোনোটিই নয়। একদম অজ্ঞ থেকেও যেমন এই কাজটি করা যাবে না, তেমনি কাজটি সম্পর্কে ভাল ধারণা এবং নিয়মিত চর্চা করার ফলে সহজেই আপনি এতে দক্ষ হয়ে উঠতে পারবেন। সুতরাং শুরুতেই আমাদের  ডাটা এন্ট্রি কাজটি সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

ডাটা এন্ট্রি(Data Entry)কি?

আমি প্রথমেই বলে নেই যারা ডাটা এন্ট্রি (Data Entry) কাজটি করে থাকেন তাদের জন্য আমার এই লেখা নয়। যারা বর্তমানে এ কাজটি করছেন তাদের প্রতি আমার শুভ কামনা রইল- আপনারা এগিয়ে যান আপনাদের কাঙ্খিত লক্ষ্যে।তবে যারা নতুন –সেই নবীন ভাই-বোনদের উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র লেখা।ডাটা এন্ট্রি (Data Entry) হচ্ছে কম্পিউটারের মাধ্যমে একটি নির্দিষ্ট ধরনের ডাটা একটি স্থান থেকে অন্য আরেকটি স্থানে প্রতিলিপি তৈরি করা। Data Entry গুলো হতে পারে হাতে লেখা কোন তথ্যকে কম্পিউটারের মাধ্যমে টাইপ করা কিংবা কম্পিউটারের কোন একটি প্রোগ্রামের Data একটি Spreadsheet ফাইলে সংরক্ষণ করা ইত্যাদি।

ডাটা এন্ট্রি কিভাবে শিখব?


ডাটা এন্ট্রি শিখতে হলে কোনো বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না, আপনি চাইলে বাসায় একা একা ইন্টারনেট এর মাদ্ধমে শিখতে পারেন বা বাহিরে এর জন্য কোনো কোর্সও করতে পারেন৷ ডাটা এন্ট্রি করতে হলে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও ইন্টারনেট এ রিসার্চ করা শিখতে হয়৷

ডাটা এন্ট্রির কাজ করতে হলে কি কি শিখতে হবে?

1. Microsoft Word: Any type typing task, writing from scan images, Proposal letter, Press release, Applications, etc.
2. Microsoft Excel: Any type of data collection task, Calculation task, Conditional task, etc.
3. PDF Form Entry: Online data entry in PDF form. 

ডাটা এন্ট্রি কাজের জন্য আপনার যা প্রয়োজন?:


ঘরে বসে কাজ করার জন্য অবশ্যই প্রথমেই আপনার দ্রুত এবং নির্ভুলভাবে টাইপ করার দক্ষতা থাকা প্রয়োজন। প্রায় সব কোম্পানীই আপনি যতগুলি সঠিক শব্দ টাইপ করবেন তার উপর ভিত্তি করেই পেমেন্ট দিয়ে থাকে। এ ধরনের কাজের জন্য আপনার বেশ কিছু বিষয়ের প্রতি নজর দিতে হবে। যেমন:
§  আপনার অবশ্যই অল্প সময়ে দ্রুত গতিতে নির্ভুল শব্দ টাইপ করার মত দক্ষতা থাকতে হবে।
§  কম্পিউটার এবং অফিস অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার পরিচালনার প্রাথমিক ধারণা থাকতে হবে।
§  ওয়ার্ড প্রসেসিং, ডাটাবেজ, প্রেজেন্টেশন ভিত্তিক বিভিন্ন সফ্টওয়্যার পরিচালনার প্রাথমিক ধারণা থাকতে হবে।
§  দ্রুতগতির ইন্টারনেট সংযোগ সহ একটি ভাল মানের কম্পিউটার থাকতে হবে।
§  আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ সাপেক্ষে একটি জীবন বৃত্তান্ত তৈরী থাকতে হবে।
§  একটি নির্দিষ্ট ব্যক্তিগত বা বানিজ্যিক ফোন নম্বর থাকতে হবে।

ডাটা এন্ট্রি কাজের জন্য যে-সব যোগ্যতা প্রয়োজন, তাতে খুব কম সহয়েই দক্ষতা অর্জন করা সম্ভব। পাশাপাশি এ ধরনের কাজের জন্য ব্যবহৃত কম্পিউটারের দামও খুব বেশি না। তাই চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কিছু সেরা ওয়েবসাইট সম্পর্কে যেখানে আপনি ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন।

বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি করা?


বর্তমানে অনেক ওয়েবসাইট আছে যারা বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি কাজের অ্যাড দেয় বা এসব ওয়েবসাইট থেকে ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হলো FiverFiver একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে প্রতিদিন হাজার হাজার কাজ পাওয়া যায়, যার মাঝে ডাটা এন্ট্রির প্রচুর কাজ রয়েছে।
আপনি চাইলে আপনার নিজের একটি একাউন্ট খুলে এখানে ডাটা এন্ট্রির কাজ খুঁজে নিতে পারেন। হাজার হাজার লোক আছে যারা Fiver এর সাহায্যে অনলাইনে ডাটা এন্ট্রি কাজ করে অর্থ উপার্জন করছে। আপনিও Fiver এ যোগ দিতে পারেন এবং একজন ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে আপনার দক্ষতা প্রদর্শন করতে পারেন। যাতে লোক আপনাকে খুঁজে পেতে পারে এবং আপনিও ভাড়ায় কাজ করতে পারেন।
আপনি Fiver এ যা করবেন প্রতিটি কাজের জন্য কমপক্ষে ৫ ডলার উপার্জন করতে পারেন। এখান থেকে ডাটা এন্ট্রির কাজ করে মাসে প্রায় ১৫০ থেকে ২০০ ডলার সহজেই আয় করতে পারবেন।
কোথায় পাবেন এই ডাটা  এন্ট্রি (Data Entry) কাজ!

আসলে ডাটা এন্ট্রি (Data Entry)এর কাজগুলো সাধারণ ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং মার্কেটপ্লেস গুলোতে পাওয়া যায়। বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায় এরকম কয়েকটি সাইট হলো: 
1. www.Freelancer.com, 
2. www.upwork, 
3. www.Elance.com ইত্যাদি। 
উপরোক্ত সাইটগুলোতে ডাটা এন্ট্রি কাজের আলাদা বিভাগ রয়েছে। সাইটগুলোতে কয়েকশত Dollar থেকে কয়েক হাজার Dollar এর প্রজেক্ট রয়েছে। এ কাজগুলো সাধারণত “প্রতি একহাজার Data এন্ট্রির জন্য একটি Dollar”এই ভিত্তিতে পাওয়া যায়। আবার অনেক সময় সম্পূর্ণ কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থও দেয়া হয়।

বিভিন্ন ক্যাটাগরির ডাটা এন্ট্রি জব:


রেগুলার ডাটা এন্ট্রি জবস্?

প্রথম ক্যাটাগরি হলো রেগুলার ডাটা এন্ট্রি জবস যেটি খুবই সাধারণ এবং এই ক্ষেত্রে আপনার প্রয়োজন টাইপিং স্পিড যা কমপক্ষে ২০ থেকে ৩০ ডাব্লিউপিএম হতে হবে।

প্লেইন ডাটা এন্ট্রি জবস্?

এর কাজ হচ্ছে আপনাকে MS word এ ডাটা টাইপ করতে হবে। এক্ষেত্রে কাজ করতে হলে আপনার ভালো টাইপিং স্পিড থাকার সাথে সাথে ভালোভাবে ইংরেজি পড়তে ও লিখতে জানতে হবে। আপনাকে পিডিএফ ডকুমেন্ট পড়ে এটিকে লিখতে হবে ওয়ার্ড ডকুমেন্টে।

অন্যান্য বেসিক টাইপিং জবস্?

এই ক্ষেত্রে আপনাকে Excel Spreadsheet নিয়ে কাজ করতে হবে। এখানে আপনাকে ডাটা বসিয়ে খালি ঘরগুলো পূরণ করতে হবে। এটি খুবই সহজ কাজ, এই কাজ করে আপনি প্রতি ঘন্টায় বেশ ভালো অংকের টাকা আয় করতে পারবেন।

ওয়ার্ড প্রসেসর বা টাইপিস্ট?

কাজটি কিছুটা টেকনিক্যাল হয়ে থাকে। অর্থাৎ এখানে আপনাকে লেটারস, মেইলিং লেভেলস, রিপোর্টস ইত্যাদি তৈরী করতে হতে পারে। তাই আপনাকে ভালো গ্রামার জানার পাশাপাশি অবশ্যই ইংরেজি শব্দে ভালো দক্ষতা থাকতে হবে।

ডাটা ক্লিনিং জব?

Data cleansing বা data scrubbing এর কাজ হলো আপনাকে একটি টেবিল অথবা ডাটাবেজ হতে ভুল ডাটাগুলো শনাক্ত করতে হবে বা মুছে ফেলতে হবে। এটি হতে পারে ওয়ার্ড ফাইল বা এক্সেল স্প্রেডশিট। এই কাজে আপনি আপনার দক্ষতা অনুযায়ী সেলারি পেয়ে থাকবেন।

ডাটা এন্ট্রির সুবিধা?

1.ডাটা এন্ট্রি করার জন্য কোনো প্রকার প্রোগ্রামিং জানতে হয় না৷
2.ডাটা এন্ট্রি করতে কোনো ডিজাইন জানতে হয় না৷
3.একা একা বা দল গঠন করেও করা যায়৷
4.অন্য কোন কাজের চাইতে ডাটা এন্ট্রি কাজটা সহজ৷

ডাটা এন্ট্রির অসুবিধাসমূহ:


1. ডাটা এন্ট্রির কাজে অনেক বেশি বিড পড়ে, তাই প্রথম অবস্থায় কাজ পাওয়া খুব কঠিন।
2. ডাটা এন্ট্রির কাজে আপনার মেধা বা দক্ষতা প্রমাণের প্রাথমিকভাবে কোন সুযোগ নেই। ডাটা এন্ট্রি কাজগুলো সময়সাপেক্ষ, একঘেয়ে এবং প্রায় ক্ষেত্রে বিরক্তিকর।
3. অনেক Data Entry কাজ রয়েছে যা একার পক্ষে একটি নির্দিষ্ট সময়ে শেষ করা সম্ভব নয়। এজন্য ৫ থেকে ১০ জনের একটা Team বা Group গঠন করার প্রয়োজন হতে পারে।
4. ডাটা এন্ট্রির কাজগুলো খুবই মনোযোগসহ করতে হয় সে জন্য নির্ভুল টাইপিং এবং কাজের সময় পূর্ণ মনযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ।

স্বপ্ন ও সম্ভাবনা:

প্রকৃতপক্ষে Data Entry কাজের রয়েছে অপার সম্ভাবনা। প্রথমদিকে একটু ধৈর্য্য সহকারে কাজ করতে থাকলে এ কাজের স্বপ্ন ও সম্ভাবনা দুটোই হাতের নাগালে চলে আসবে।কাজবাছাই করার ক্ষেত্রে একটু বুদ্ধিমত্ত্বার পরিচয় দিতে হবে। বিশেষ করে যেসব ক্লায়েন্টের কাছ থেকে ভবিষ্যতে আরও বড় বড় প্রজেক্ট পাবার সম্ভাবনা রয়েছে সে সব প্রজেক্ট গুলো পাবার চেষ্টা চালিয়ে যেতে হবে। শুরুতে একাই কাজ করুন। ভবিষ্যতে বড় কাজ পেলে কয়েকজন কম্পিউটার অপারেটরকে সঙ্গে নিয়ে একটি Team বা Group গঠন করে কাজ করতে পারবেন। তখন Data Entry কাজগুলোর মাধ্যমে বেকার জনগণকে জনশক্তিতে পরিণত করাটা আপনার পক্ষেও সম্ভব হবে ইনশাআল্লাহ।