ফরেক্স, এফএক্স - হচ্ছে "ফরেন এক্সচেঞ্জের" সংক্ষিপ্ত নাম - বিভিন্ন দেশের কারেন্সিতে একে অপরের বিপরীতে ট্রেড করা। ফরেক্স হচ্ছে বিভিন্ন কারেন্সি ট্রেডের জন্য বিশ্বের সবচেয়ে বড় ফাইনান্স্যিয়াল মার্কেটের মধ্যে একটি। এটা ফরেক্স এক্সচেঞ্জের মাধ্যমে আন্তর্জাতিক ট্রেড এবং বিনিয়োগে সহায়তা করে। ২০১৬ সালে ফরেক্সে দৈনিক লেনদেনের পরিমান ছিল $৫.১ ট্রিলিয়ন, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের (BIS) ডাটা অনুযায়ী।


ফরেক্স কিঃ
নতুন ভাবে মনে হয় কাউকে বোঝানোর দরকার নেই যে ফরেক্স কি তারপরও আলোচনার স্বার্থে এবং একেবারে নভিস যারা তাদেরকে বলছি; ফরেক্স হল এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে একটি মুদ্রার বিপরিতে আরেকটি মুদ্রা কেনাবেচা করে প্রফিট করা যায়। আর এই মার্কেটে ট্রেডিং সুবিধাগুলোও নতুনরা একবার জেনে নিতে পারেন।

ফরেক্স ট্রেডিং শুরুর সুবিধাসমূহ :
  • ফরেক্স মাকেটে প্রতিদিন ৪ ট্রিলিয়ন এর মত ডলারের লেনদেন হয়। আপনি সবসময় সেকেন্ডে মধ্যে আপনার ট্রেড  বাই, সেল এবং ক্লোজ করে দিতে পারবেন।
  • সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দিন-রাত ২৪ ঘন্টা ট্রেন্ড করতে পারবেন। যখন সিডনি মাকেট খোলে, তখন ওয়েস্ট্রান মাকেটে বন্ধ। যখন সিডনি মাকেটে বন্ধ, তখন ওয়েস্ট্রান মাকেট খোলা।
  • আপনার যতদিন ইন্টারনেট থাকবে, আপনি ততদিন পর্যন্ত কাজের সময় যে কোন সময় ট্রেড করতে পারবেন।
  • অনেক ফরেক্স ট্র্রেডিং প্রতিষ্ঠান (ফরেক্স ব্রোকার) থেকে যেকোন একটি পছন্দ করে, সহজেই একাউন্ট খোলা যায়।
  • আপনি সর্বনিম্ন $50 ডলার ইনভেষ্ট করেও ট্রেডিং শুরু করতে পারেন।
  • অনেক ফরেক্স ব্রোকার ট্রেডিং -এ 0 কমিশন প্রস্তাব করে থাকে।
ফরেক্স ট্রেডিং-এ কি কোন ঝুকি রয়েছে?
এটি ১০০% রিস্কি। আপনি যখন ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত হবেন, এর অর্থ হল যে আপনি কারেন্সি পেয়ারে ট্রেডিং করছেন। এই কারেন্সি স্টক মাকেটের মত আপ অথবা ডাউন হয়। আপনি কি বাই এবং সেল করছেন সে সম্পকে আপনি যদি অনিশ্চত থাকেন তবে এটি ঝুঁকি হতে পারে। ফরেক্স ট্রেডিং এর জন্য, আপনার ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং মাকেট সেন্টিমেন্ট সম্পকে জানতে হবে। ফরেক্সে নতুন হিসেবে, নিরাপদে থাকার জন্য প্রথমে দক্ষতা অর্জন করা শিখতে হবে।

ফরেক্স ট্রেড করে আমি কতো অর্থ আয় করতে পারি?

এক মুহূর্তের জন্য আমরা এমন কিছুর কথা বলি যে ব্যাপার আপনি গ্রাহ্য করেন।
ফরেক্সে আসলে আপনি কতো অর্থ আয় করতে পারেন? অনেক ওয়েবসাইট রয়েছে যারা অর্থকে দিগুণ অথবা তিনগুন করার দাবি করে।
কিন্তু, বাস্তবে প্রফেশনাল ট্রেডারদের মাসিক রিটার্ন হচ্ছে ২০-৮০%, তাই ২০-৩০% রিটার্ন হচ্ছে বিশ্বাসযোগ্য এবং যুক্তিসংগত একটি প্রত্যাশা।
মনে রাখবেন কারেন্সি ট্রেডিং হচ্ছে অন্যান্য বিনিয়োগের মতোই, আর যা আপানর দ্বারা সম্ভব তার বাস্তবিক প্রত্যাশা রাখলে, তা আপনাকে সফলতা অর্জনে 

ফরেক্স ট্রেডিং নিয়ে ৫ টি প্রধান ভুল ধারনা

১। সহজে ধনী হওয়ার উপায়ঃ আপনি ফরেক্সে টাকা ইনভেস্ট করুন খুব সহজেই লাভবান হবেন। আপনি যদি লাখপতি হোন তাহলে ফরেক্সে আসলেই হয়ে যাবেন কোটিপতি। আর যদি হাজারপতি হন তাহলে অনায়াসেই হয়ে যাবেন লাখপতি, তাও অতি অল্প পরিশ্রমে। প্রকৃতপক্ষে এটি সম্পূর্ণই একটি ভুল ধারণা। এটা সত্যি আপনি চাইলেই ফরেক্স থেকে লাখ লাখ বা কোটী টাকাও কামাতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমটা করতে হয় মানসিকভাবে। ফরেক্সের সাফল্য নির্ভর করে কঠোর পরিশ্রম, আনুগত্য, মানসিক দৃঢ়তা এবং নিজের ব্যর্থতা থেকে শিক্ষা লাভের মাধ্যমে।

২। ফরেক্সে নামার জন্য অনেক অর্থের প্রয়োজনঃ এককালে শুধুমাত্র সরকার, ব্যাংক এবং বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানই ফরেক্স মার্কেটে অনুপ্রবেশের করতে পারতো এবং তারাই কেবল এখানে লেনদেন করতে পারতো। এথেকে ধারণা হতে পারে যে বিপুল অর্থের মালিক না হলে আপনি খুব সহজে এই ব্যবসায়ের সাথে সংযুক্ত হতে পারবেন না। এটাও একটি ভুল ধারণা। আপনি চাইলেই খুব অল্প সংখ্যক অর্থের মাধ্যমে ফরেক্স ট্রেডিং করতে পারেন। ইলেকট্রনিক ট্রেডিং শুরু হওয়ার পর থেকে ইন্টারনেট সংযোগ এবং একটি ভাল ব্রোকারের মাধ্যমে যেকোন খুচরা ব্যবসায়ী অথবা সাধারণ জনগণ ফরেক্সে যুক্ত হতে পারছেন এবং সফলতার সাথে তাদের ট্রেডিং চালিয়ে যাচ্ছেন।

 আজকাল ফরেক্স বিনিয়োগ করার জন্য আপনার কাছে ৫০ থেকে ১০০ মার্কিন ডলার থাকলেই হবে। ফরেক্সে এরকম অনেক ভাল ব্রোকার আছে যারা এই অল্প বিনিয়োগে আপনাকে একাউন্ট খুলতে দিবে তাদের প্ল্যাটফর্মে। যদিও আপনি ৫০ ডলারে একাউন্টে অনেক বেশি রিস্ক নিয়ে ট্রেড করতে পারবেন না, এজন্য কিছু ব্রোকার আছে যারা উচ্চহারে লেভারেজ দেয় ট্রেডারদের যাতে তারা কিছুটা হলেও ঝুঁকি নিয়ে ভালো মুনাফা অর্জন করতে পারে। এছাড়াও আপনি চাইলে বিনা খরচেও ফরেক্স ট্রেডিং করতে পারেন ডেমো একাউন্টের মাধ্যমে। প্রায় সবধরনের অনলাইন ব্রোকার এই সুবিধা দিয়ে থাকে। যার সাহায্যে আপনি বিনা ঝুঁকিতেই আপনার ট্রেডিং দক্ষতা যাচাই এবং উন্নয়ন করতে পারবেন।

৩। ফরেক্স একটি পাতানো ব্যবসাঃ দুর্ভাগ্যবশত হলেও সত্যি যে ফরেক্সে লাভবান ব্যবসায়ীদের তুলনায় অসফলদের সংখ্যায় অনেক বেশি। পরিসংখ্যানমতে, কেবলমাত্র ৫% ফরেক্স ব্যবসায়ীরাই এখানে সফলতা পায় এবং বাকি ৯৫% মানুষ তাদের অর্থ নানাবিধ কারণে হারাতে বাধ্য হয়। অনেকে এই হারের কারণ হিসেবে ধরে নেই ফরেক্সকেই। অনেকেরই ভুল ধারণা ফরেক্স একটি পাতানো ব্যবসায় যেখানে মানুষ হারতে বাধ্য। বর্তমানে ফরেক্স বিশ্বের সর্ববৄহৎ অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে প্রতি মিনিটে হাজারেরও বেশি আর্থিক লেনেদেন সংগঠিত হয়। এতো বড় একটি প্রতিষ্ঠানকে কোনোভাবে পাতানো অসম্ভবই বলা যায়। এছাড়াও এই প্ল্যাটফর্মের সাথে প্রায় সব কয়টি দেশের অর্থনীতি সরাসরি জড়িত থাকে ফলে কোনো মুদ্রার মান বাড়ছে কি কমছে যা যাচাই করা খুব একটা ভাবনার বিষয় না।

৪। যত জটিল স্ট্র্যটেজি ততই বেশি সাফল্যঃ স্বাভাবিকভাবেই কোনো ফরেক্স বাবসায়ী যখন তার ফরেক্স ট্রেডিং শুরু করে তখন সহজ কৌশল অবলম্বন করে এবং তার পূর্ব অভিজ্ঞতা না থাকার ফলে বিনিময়ে স্বল্প মুনাফা পায়। এর থেকে অনেকের ধারণা হওয়া শুরু হয় যে ট্রেডিং কৌশল যত বেশি পেঁচালো ও জটিল করা যায় হয়তো আপনি ততবেশি মুনাফা অর্জন করা সম্ভব। যা নিতান্তই ভ্রান্ত ধারণা। এই ভুল ধারণার দরুন ট্রেডাররা দেখা যায় বেসিক প্রাইস মুভমেন্ট, মার্কেট ট্রেন্ডিং(trending) নাকি রেঞ্জিং (ranging) এইসব সহজ এবং আবশ্যক বিশয়গুলোকে উপেক্ষা করে তাদের ট্রেডিংকে নানাভাবে জটিল করা শুরু করে এবং বেশি বেশি ট্রেড করতে চায়, ফলাফল যথারীতি নেতিবাচকই হয়ে থাকে। এটা সত্যি যে ফরেক্স থেকে সহজে টাকা ইনকাম করা যায় না, তবে সহজ কৌশল থেকে যদি আপনি ধারাবাহিকভাবে সফলতা পান তাহলে মানি ম্যানেজমেন্ট(money management) এর মাধ্যমে আপনার মুনাফার পরিমাণ বাড়াতে পারেন। সামর্থের বাইরে জটিল কৌশল অবলম্বন না করায় শ্রেয়।
৫। ফরেক্সে ট্রেড করার জন্য অর্থনীতির ডিগ্রি থাকা চায়ঃ ফরেক্স একটি অর্থনীতিক লেনেদেনের প্ল্যাটফর্ম এজন্য এখানে সফলভাবে ট্রেড করতে আপনার অবশ্যই অর্থনীতিক জ্ঞান থাকা চায়। আর অর্থনীতির উচ্চতর ডিগ্রি থাকলে তো কথায় নেই। ফরেক্সে আপনার সফলতা অবধারিত। এই ধারণা সবার থাকলেও কথাটা পুরপুরি সঠিক নয়। এটা ঠিক যে অর্থনীতিক সাধারণ ধারণা থাকা আপনার জন্য একটি বাড়তি সুবিধা হতে পারে কিন্তু আপনি প্রাথমিক ধারণা অথবা ডিগ্রি ছাড়াও এখানে সফল হতে পারবেন। এখানে এমন অনেক সফল ফরেক্স ট্রেডার রয়েছেন যাদের শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড অর্থনীতির বাইরে হলেও তারা বিভিন্ন ব্যাংক এবং বড় আর্থিক প্রতিষ্ঠানের জন্য কাজ করে এবং ভালোভাবেই করে যাচ্ছেন। একজন ভাল ফরেক্স ট্রেডার হওয়ার জন্য সংখ্যাতত্ত্বের উপর ভাল কমান্ড, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মার্কেটের ডিরেকশনের উপর ভাল ইন্টিউশন ক্ষমতা থাকায় যথেষ্ট।

ফরেক্স ট্রেডিং এ সফল হওয়ার জন্য ৭টি জিনিস আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে

ফরেক্স মার্কেটে ট্রেডাররা কিছু গুরুতর ভুল করে থাকে যা তাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে।
১.বড় মূলধনের ঝুকিঃ
এটা কম বেশি সকল ট্রেডারদের প্রত্যাশা যে তারা ফরেক্স মার্কেটে বিশাল আকারে লাভ অর্জন করবে। উদাহারন্সরুপ, অনেক ট্রেডার আছে এই ধরনের ধারনা নিয়ে তারা ১টি সিঙ্গেল ট্রেডে বিশাল অ্যামাউন্ট এর ঝুঁকি নেয়। এটা সবসময় সত্য না যে আপনি যত বড় ঝুকি নিবেন তার রিটার্নটাও তত বড় হবে। এটা ১টি কমন জিনিস যে ১টি সিঙ্গেল ট্রেডে আপনার মূলধনের ১% এর বেশি ঝুঁকি নেয়া উচিৎ নয়। এমনকি প্রফেশনাল ট্রেডাররাও ১% এর বেশি ঝুঁকি নিয়ে থাকেনা।
২.অবাস্তবপূর্ণ ট্রেড প্রত্যাশাঃ
ফরেক্স মার্কেটে পরিবর্তনশীলতা অনেক বেশি যা কিনা একজন ট্রেডারকে সবসময় ঝুঁকির মধ্যে রাখে। মার্কেট মাঝেমাঝে অযৌক্তিকপূর্ণ এবং অবাস্তব কিছু আচরন করে থাকে যার জন্য সকল ট্রেডারকে অবশ্যই সতর্ক থাকতে হবে।
৩.অ্যাভারেজিং ডাউনের প্রক্রিয়াঃ
যখন ট্রেডাররা ট্রেডে প্রবেশ করে তখন তাদের এভারেজিং ডাউন অপশন অ্যাপ্লাই করার কোন প্রকার ইচ্ছা থাকে না। কিন্তু যখন তাদের প্রত্যাশা বাড়তে থাকে তখন তারা প্রকৃত আউটকাম না বোঝেই অ্যাভারেজিং ডাউন কনসেপ্ট এ ঝুকে থাকে। তারা তদের পজিশন দীর্ঘ সময়ের জন্য ধরে রাখে।
৪.যথাযথ অবস্থানঃ
আমরা সকলেই যানি যে ফরেক্স মার্কেট খুবই পরিবর্তনশীল এবং যে সকল কিছুই আমাদের চারপাশে ঘটুকনা কেন ফরেক্স মার্কেটে তার প্রভাব একটু হলেও পরে। আমরা মাঝেমাঝে কিছু পরিকল্পনা এবং সিদ্ধান্ত আগে থেকে আঁচ করতে পারি কিন্তু কখনই সঠিকভাবে ট্রেডের প্রয়োগ আগে থকে আঁচ করতে পারিনা। এই কারনে এটা সবাইকে আগে থেকে বলে রাখা উচিৎ আপনি আপনার বিনিয়োগকে নিরাপদে রাখুন যাতে করে ট্রেড প্রয়োগের পূর্বানুমান আপনার সাফল্যে বাধা না হতে পারে।
৫.নিউজের পরপরই ট্রেডিং অথবা ইভেন্ট ব্রেক আউট এর পরঃ
এটা সবসময়ই দেখা যায় যে কোন একটা ইভেন্টের ব্রেকাউট হওয়ার পরপরই মার্কেট খুব ঊর্ধ্বমুখী আচরন করে থাকে। এই সকল প্রতিক্রিয়া মঝেমাঝে চরমমাত্রায় হয়ে থাকে। এই সময়গুলোতে ট্রেড নেয়া থেকে খুবই লস হতে পারে। এই কারনে সকল ট্রেডারদের এই সকল ট্রেন্ড এবং পরিবর্তনশীলতা স্থির হওয়ার আগ পর্যন্ত ট্রেডারদের অবশ্যই অপেক্ষায় থাকতে হয়।
৬.মার্কেট ক্লোজ হওয়ার আগ মুহূর্তে মার্কেটে প্রবেশঃ
এটা সবসময় দেখা যায় যে শুক্রুবারে মার্কেট একটু বেশি পরিবর্তনশীল থাকে। শুক্রুবারে অনেক কিছু ঘটে থাকে যা কিনা ট্রেডকে প্রভাবিত করে থাকে। মাসের শেষটাতেও একই দেখা যায়। এ কারনে কখনই সময় শেষ হওয়ার আগ মুহূর্তে ট্রেডে ফোকাস করা উচিৎ নয়। আপনি যদি ক্লোজিং সময়ে ট্রেডে প্রবেশ করে থাকেন তাহলে আপনি আপনার ট্রেডে সপ্তাহ শেষে পরবর্তী বিজিনেস ডে এর জন্য অবস্থান করুন।
৭.বাধাবিপত্তি এর উপরে ফোকাস না হয়ে স্ট্রাটেজিগুলোতে ফোকাস করুনঃ
ট্রেডারদের কখনই বাধাবিপত্তি এর উপরে ফোকাস না হয়ে স্ট্রাটেজিগুলোতে ফোকাস হতে হবে। এখানে আরেকটি ব্যাপারে সতর্ক থাকতে হবে আর তা হল কখনই এক স্ট্রাটেজি থেকে আরেকটিতে ঘন ঘন পরিবর্তিত হওয়া যাবেনা। একটি সিঙ্গেল স্ট্রাটেজিতে ফোকাস হওয়া ভালো। মাঝমাঝে আপনার স্ট্রাটেজির বেক-টেস্ট করা উচিৎ। তারপর আপনি যদি বুখতে পারেন যে আপনার স্ট্রাটেজি আপনাকে সফলতা এনে দিচ্ছে তখন আপনি তা লাইভ অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে পারেন।
উপরের সব কথাগুলো শুধুমাত্র আপনাদের সফল ট্রেডে সহায়তা করার জন্য।

কিছু স্ট্রেইট কথাঃ মানলে সুফল পাবেন না মানলে দুর্ভোগে পড়তে হতে পারে।

১। লোন করে ট্রেড করবেন না।
২। টার্গেট ফিল করার জন্য ফোর্স ট্রেড করবেন না।
৩। লাইভ ট্রেডে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত দিয়েই ডেমো ট্রেড করুন।
৪। Yes বা No ফাংশনে ট্রেড অর্ডার করবেন না।
৫। মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিন।
৬। কম্পিটিশন করবেন না।
৭। সবগুলো ট্রেডের রেকর্ড রাখুন, পজেটিভ এবং নেগেটিভ ট্রেড কম্পেয়ার করুন। নেগেটিভ ট্রেড পর্যালোচনা করে শুধরে নিন।
৮। পরপর দুটি ট্রেডে পজেটিভ রেসাল্ট পেয়ে ৩ নাম্বার ট্রেডে ভলিয়ম বাড়িয়ে দিবেন না।
৯। মনে না চাইলে ইচ্ছের বিরুদ্ধে ট্রেড করবেন না।
১০। ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫ মিনিট চার্ট এনালাইসিস করুন।